বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলো নয়নশ্রী ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা টুঙ্গীপাড়ায় বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজ শেষে বঙ্গবন্ধু মাজারে ফাতেহা পাঠের মধ্য দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

পরে বাগের হাট খান জাহান আলীর মাজার ও বাংলাদেশের ৩য় নিদর্শন ষাট গম্বুজ মজজিদ ভ্রমণ করেন তারা ।

অয়োজনটির অন্যতম আয়োজক সাবেক ঢাকা জেলা (বৃহত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি সজল আহমেদ বলেন, আমরা ছোট বেলা থেকেই আওয়ামী লীগ করি। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালির নিজ হাতে গড়া সংগঠন করি অথচ তার মাজারে জিয়ারত করবো না এটা হতে পারে না। বঙ্গবন্ধু মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

এসময় নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ বেপারী , সাবেক সাংগঠনিক সম্পাদক সাগর অরুন পাল , মনির হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশানন্দ সরকার, সাধারণ সম্পাদক মো. আইনদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পান্নু মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ বাদল, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রশিদ, জেলা কৃষকলীগের সহসভাপতি এমএ মান্নান, নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগ নেতা রিপন ভূইয়া, নয়নশ্রী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আলমগীর মোল্লা, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, আওয়ামীগ নেতা আবুল হোসেন, মিলন হোসেন, মো. আইয়ুব হোসেন, শেখ জামাল, জহির খান, মো. জুয়েল, মো. রুবেল, রনিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *