ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার যৌথসভা অনুষ্ঠিত

মো.কামাল হোসেন, ঢাকার দোহারে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জয়পাড়ার আইএবি মিলনায়তনে থানা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি শামিম খান, সাংগঠনিক সম্পাদক ডা.মাহমুদ হোসাইন, অর্থ সম্মাদক তাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীল বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *