দোহারে জিরো বাজেট বনায়ন কর্মসূচির উদ্বোধন

ঢাকার দোহারে এক লাখ দেশজ গাছের বীজ থেকে চারা উৎপাদন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জিরো বাজেট বনায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকলে উপজেলার চান্দেরবাজার এলাকায় নজরুল মাস্টারের বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

সাড়াদেশে বনায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দোহার অর্গানিক এগ্রোর একটি প্রকল্পের মাধ্যমে এমন উদ্যােগ গ্রহণ করা হয়েছে। দোহার অর্গানিক এগ্রো পরিবার- একটি সামাজিক যোগাযোগ মাধ্যম  ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। “জিরো বাজেট বনায়ন” ১ লক্ষ দেশজ গাছের বীজ থেকে চারা উৎপাদন কর্মসূচি এই পরিবারের একটি বিশেষ উদ্যোগ। গ্রীষ্মকালে দেশজ ফল এবং বৃক্ষের বীজ তারা সংগ্রহ করবে এবং অর্গানিক উপায়ে চারা উৎপাদন করে দোহারের বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রোপণ করবে বলে জানা তারা।

অনুষ্ঠানে মো.নজরহল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনারকলি পুতুল।দোহার অর্গানিক এগ্রোর এডমিন রাজীব শরিফের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম,নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খুরসেদা বেগম,দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *