নাজমুল হোসেন অন্তর : আমি যখন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম তখন এই মাঠের উন্নয়ন কাজ করেছি। তবে যদি আসন্ন জাতীয় নির্বাচনে এমপি হতে পারি বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠকে স্টেডিয়ামে রূপান্তরিত করবো বলে ঘোষনা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শনিবার বিকালে বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশফাক বলেন, আপনার জানেন নির্বাচনের সুর কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু কিছু কিছু দুষ্টু প্রকৃতির লোকেরা নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। বিশেষ করে যারা ৭১ পরাজিত শত্রু তারাই এ ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এই ষড়যন্ত্রকে রুখে দিবো।
খেলায় দোহারের সুন্দরীপাড়া রূপালী যুব সংঘকে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জের খানেপুর একাদশ।
বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের সভাপতি শাহিন ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন খানের সঞ্চালনায় খেলায় উদ্বোধক ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব হোসেন চুন্নু মিয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামিমা রাহিম শিলা, গোল্ডকাপ ট্রফি দাতা রওশন আলী, গেস্ট অব অনার মনির হোসেন, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান, বারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নত আলী ফরাজী, বেগম আয়েশা গার্লস স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড. আতিকুর রহমান সোহান, বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ। বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় পঞ্চাশ হাজার দর্শকের সরব উপস্থিতে পর্দা নামে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের।
