শ্রীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পথসভা ও লিফলেট বিতরণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও লিফরেট বিতরণ করা হয়েছে।

রোববার (১০ আগষ্ট) বেলা ১১টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার সামনে থেকে শ্রীনগর সরকারী কলেজ রোড হয়ে শ্রীনগর বাজারের দোকানদার, সাধারন মানুষ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে শ্রীনগর বাজার যুবদল অফিসের সামনে শেষ করে পথসভা করেন।

পথসভা প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, আমরা আজকে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য এখানে এসেছি। ২০২৩ সালে তারেক রহমান দেখলেন যে, দেশের রাষ্ট্রকাঠামোর মধ্য কিছু পরিবর্তন করা দরকার। তাই তিনি বিভিন্ন শরিক দলের সাথে আলোচনা করে ৩১ দফার একটি রাষ্ট্র কাঠামো তৈরী করেন। গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পরে যে সরকার এসেছে তারা সংস্কারের জন্য যে একটি প্রস্তাব দিয়েছেন। সে প্রস্তাবে আমাদের এই ৩১ দফারই ম্যাক্সিমাম সংস্কার রয়েছে বলেন জানান তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার যদি এই ৩১ দফা সংস্কার অনুসরণ করেন তাহলে এই বাংলাদেশের জন্য একটি সংস্কার সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা আশা করবো এই সংস্কারের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে বাংলাদেশে একটি সুষ্ট নির্বাচন হবে। তাই আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে তাদের ওয়াদা অনুযায়ী এই ফেব্রুয়ারীতেই তারা নির্বাচন ঘোষনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান অয়ন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব,স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মোড়ল, রিজু শেখ, শ্রীনগর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সায়মন,শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন,বাঘড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাগরসহ স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *