নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় আওয়ামী লীগের ৭৩ ৩ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোমুগ্ধকর সাজ-সজ্জাসহ সকল আয়োজনের কাজ সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে দোহারে অতীত ঐতিহ্য ধারণ করে বিভিন্ন স্থানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্দেশনা অনুযায়ী এখন থেকেই সাজসজ্জা শুরু হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যানার ফেস্টুন ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
