নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার পৌরসভা নির্বাচন কে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলমের সভাপতিত্বে পৌরসভার নির্বাচন ও আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে আলোচনা করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন। এছাড়া তিনি পুলিশ, র্যাব, ইউএনও এবং এসিল্যান্ড পরিচয়ে কারও সাথে প্রতারণা যেনো না হয় এই বিষয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক আজাদ হোসেন, দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল ইসলাম, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল। এসময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পৌরসভায় সুষ্ঠ ভোট প্রদান ও নিরাপত্তা দেয়াসহ সুষ্ঠ নির্বাচনের সকল আশ্বাস প্রদান করেন। সকল প্রার্থীদের অভিযোগ শুনে প্রশাসনের কর্মকর্তারা নির্ভয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন এবং তাদের সকল ধরনের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
