আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালিত হতে পারেনি — গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালিত হতে পারেনি। সে সময় সরকারের করা নিয়ন্ত্রণ ও বিভিন্ন বিধিনিষেধের কারণে সেসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল।গত ১৭ বছর আওয়ামী লীগ আমাকে কোন ইফতার পার্টির আয়োজন করতে দেয়নি। আমি সেসময় বাধ্য হয়ে গাড়িত করে বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করতাম। ইসলাম ধর্মে কোন উগ্রবাদের স্থান নেই। বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের অনেক সম্মান করতেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের অনেক সম্মান দিচ্ছেন । তিনি আজ সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনিি আরো বলেন,কোন ধর্মেই খারাপ কাজ বা অন্যায়কে সমর্থন দেয় না।ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোন সাংঘর্ষিক আইন সমাজে চলতে পারে না। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মো. আল-আমীন ,প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *