ঢাকার দোহার উপজেলায় দুস্থ মহিলাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও সচেতনতামূলক উঠান বৈঠক করা হয়েছে। সোমবার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদে এ সহায়তা প্রদান ও সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাবরিনা লাকি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল সাত্তার, ইউনিয়ন পরিষদের মেম্বার, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
