এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ইলিয়াছ মোল্লা হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে এজাহারভুক্ত প্রধান আসামী ছেলে বিপ্লব (৩৫) সহ তার মা নারী ইউপি সদস্য রওশন আরা রুশি (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিরাজদিখান থানায় ২০ জুন রাতে ইলিয়াছ মোল্লা হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে হত্যায় জড়িত এজাহারনামীয় অন্যতম আসামী স্থানীয় নারী ইউপি সদস্য রওশন আরা রুশি (৫৫)কে উপজেলার কোলা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করেন ও প্রধান আসামী বিপ্লব (৩৫)-কে ঢাকা জেলার কামরাঙ্গীরচর এলাকার একটি গোপন আস্তানা / বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তার ছেলে বিপ্লব (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াছ মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান,গত ১৯ জুন সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে উপজেলার কোলা নামক গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ ইলিয়াছ মোল্লা (৫০) আহত হন।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।ঘটনার পর থেকে অভিযান চালিয়ে ২১ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী রওশন আরা মেম্বারকে গ্রেফতার করা হয়। এরপর ১২ ঘণ্টার মধ্যে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামী বিপ্লবকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার একটি গোপন আস্তানা / বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করি।
বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
