সিরাজদিখানে আসন্ন হিন্দু উৎসবে শৃঙ্খলা ও নিরাপত্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ ধর্ম যার উৎসব তার, সহযোগীতা সবার এ স্লোগান সামনে রেখে আসন্ন হিন্দু উৎসবে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৪ অক্টোবর সকাল ১১ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাকারিয়া আহমেদ সাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি সাব্বির আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইউবির শিক্ষার্থী রাতুল হাসান শান্ত ও হরগঙ্গা কলেজের ফাহিম শেখ।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার আতোয়ার,এডভোকেট মারুফ হাসান মন্টিসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অনন্যা রহমান অর্পা, ইসলামি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ ইয়ামিন, বিক্রমপুর আদর্শ কলেজের নূরুল আমিন, হাবিবুর রহমান ইউনানি মেডিকেল কলেজের শিহাব আহমেদ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সৌরভ মাঝি, বিক্রমপুর আদর্শ কলেজের মো. নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওবায়দুল্লাহ, মালখানগর কলেজের রুপম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *