সিংগাইরে ৭৮টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা দিলেন শিল্পপতি অনিরুদ্ধ রায়

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে শ্রীমতি গীতা রায়ের দুর্গোৎসব সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২০ হাজার টাকা করে ৭৮ টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন শিল্পপতি অনিরুদ্ধ রায়।

বুধবার(১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার রায় বাড়ী,গীতা রায় ভবন থেকে এ আর্থিক অনুদান প্রদান করেছেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব রথীন্দ্র নাথ দত্তের পরিচালনা শিল্পপতি অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী,উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম,কেন্দ্রীয় বিএনপি নেতা সত্তেন কান্ত পন্ডিত ভজন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইতি রানী সাহা প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৭৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সভাপতি অনিরুদ্ধ রায়ের বক্তব্যের পর ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *