সিংগাইরে অগ্নিকান্ডে ২ মুদি দোকান পুড়ে ছাই

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে ২টি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন-ওই এলাকার মৃত সোবহান মোল্যার দুই ছেলে আমজাদ মোল্যা (৪০) ও ইউনুছ মোল্যা (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক সোবহান মোল্যা দুই ছেলে বসত বাড়ির সামনে টিনসেট বিল্ডিংয়ের দোকান ঘরে র্দীঘদিন যাবৎ মুদি মালামাল,গ্যাস সিলিন্ডার,ডিজেল,কুড়া,ভূষির ব্যবসা করে আসছিল। হঠাৎ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোকান ঘরে আগুনের লেলিহান শিখা স্থানীয়রা দেখতে পায়।

পরে তাদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রন আনে। ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে বলে প্রাথমিক ভাবে সূত্রে জানা গেছে।।

এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুজন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সেফটি,ফায়ার লাইসেন্স ছিলো না। ফায়ার এক্সটিংগুসার সরবরাহ থাকলে দ্রুত আগুন নির্বাপন করা যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *