সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:”অধিকার আদায়ে,আমরা সবাই এক সাথে” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন(ফারিয়া) সিংগাইর উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও সন্মানণা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার(২০ মে) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা শাখা “ফারিয়া”র সভাপতি মো.সোহরাব হোসের এর সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক তারেক মাহমুদ। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফারিয়া’র প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান বক্তব্যে ‘ফারিয়া’ সংগঠনের সার্বিক সহযোগীতাসহ নিদিষ্ট অফিসের জন্য খাস জায়গা লিজের ব্যবস্থার আশ্বাস দেন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। এ জন্য সবার সহযোগীতা ও দোয়া কামনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এমবিবিএস(স্বাস্থ্য) আবাসিক সার্জন সিএমএসডি ঢাকা ডা:সামিউর রহমান,পুপলার ফার্মাসিউটিক্যালস্ ম্যানাজার রাশেদুল ইসলাম। অন্যন্যদের মধ্য বক্তব্য দেন-“ফারিয়া”র উপদেষ্টা আমিনুল ইসলাম, সহসভাপতি ওয়ালীউল্লাহ সুজাত,হুমায়ুন কবীর,যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম,ও মিলন হোসেন । এর মধ্যে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যার বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান ও বিশেষ অতিথি ডা:সামিউর রহমান’র হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন। এ অনুষ্ঠানে প্রায় শতাধিক ঔষধ কোম্পানীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি সোহরাব হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
