শ্রীনগরে নিখোঁজের ১৬ ঘন্টার পর পুকুর হতে আঃলীগের নেতার লাশ উদ্ধার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, নিজস্ব প্রতিনিধি মুন্সীগঞ্জঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ১৬ ঘন্টার পর শাহজাহান শেখ(৫৫) নামের এক ইউনিয়ন আঃ লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির নিকটের একটি পুকুর থেকে তারা মরদে উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আঃলীগের প্রচার সম্পাদক।  স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে সে আর কিন্ত বাড়ি ফিরে আসেনি। স্থানীয়রা শুক্রবার সকালে মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসঁতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন মুন্সি বলেন, নিহতের স্ত্রী জানান তিনি সারাজীবন মদ পান করে আসছে। অনেকবার তাকে নিষেধ করলেও তিনি তা মানেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মদ্যপানে তার মুত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মৃত্যুের সঠিক  কারন জানার জন্য জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *