শ্রীনগরে ছাত্রলীগের উদ্যােগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ দেশে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সেলিম শিকদারের উদ্যােগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল থেকে জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মসজিদ, মাদ্রাসায় প্রায় ২ শতাধিক বিভিন্ন গাছে চারা রোপন করা হয়।

এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *