এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত শেষে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বেঁজগাও স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে পাঁচ-শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এছাড়াএ উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,সাবেক কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য জসিম মোল্লা,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাঃ সম্পাদক শফিক ভূইয়া, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, জিয়া মঞ্চ জেলা কমিটি সাঃ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সমবায় দলের সাঃ সম্পাদক রিমন হোসেন,যুবদলের সদস্য ওমর ফারুক বাবু, সাবেক সদস্য জেলা মতি শেখ,সাবেক যুবদল নেতা সোহেল সানি,উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক ইমদাদুল হক ইমন, শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাঈল আহমেদ টিপু, সিরাজদিখান উপজেলার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, সাবেক ক্রীড়া সম্পাদক কবি নজরুল কলেজ আবির টুটুল, ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ বিএনপি অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা
