শ্রীনগরে গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগর অঞ্চলে হানা দিয়েছে শীত। ফলে শহরের ফুটপাতসহ খোলা আকাশের নিচে রাত যাপন করা অসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে। তাদের অনেকের নেই শীতবস্ত্র। শীতে জবুথবু সেই সব মানুষের গায়ে পরম মমতায় হঠাৎই জড়িয়ে দিলেন কম্বল।
বৃহস্পতিবার  দিনগত গভীর রাতে শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন মানবিক সংগঠন রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর(আরএসবি)।
রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত? শ্রীনগর থানার চকবাজার, স্টেডিয়াম, ডাকবাংলো মার্কেট, ছনবাড়ীসহ বিভিন্ন বাজার ও ফুটপাতের পাশে শীতবস্ত্রহীন অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর(আরএসবি) সভাপতি মোঃ মুহিত ইসলাম,সাঃ সম্পাদক রয়ন আহম্মেদ বিল্লাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছিবগাতুল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক রিয়াম হোসেন মিরাজ, ব্লাড বিষয়ক সম্পাদক সিয়াম খান,সদস্য, বিশেষ সদস্য ও কার্যকরী সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *