কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ফায়দা লুটতে চায় তারা কোনদিন সফল হবে না। আমরা দেশের জনগণকে সাথে নিয়ে ওই অশুভ শক্তিকে প্রতিরোধ করব। ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশকে যারা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের খাগাইল এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ কালে একথা বলেন।
কেরানীগঞ্জ মডেল থানা পূজা কমিটির সভাপতি বাবু গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান মাস্তান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হুমায়ুন গনি, সাবেক ঢাকা জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইয়ামিন, মোঃ জিলহাজ ও রাজু প্রমূখ।
