কেরানীগঞ্জের লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে শেষ হলো তাবলীগের জোড়

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে তাবলীগ জামাত বাংলাদেশের ৫দিনের জোড়ে আজ মঙ্গলবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা । আখেরী মোনাজাত পরিচালনা করেন তাবলীগের বিশ্ব আমীর দিল্লীর মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। তিনি বাদ ফজর থেকে চার ঘন্টাব্যাপী র্দীঘ হেদায়তী বয়ান করেন। বয়ানের বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মনির বিন ইউসুফ। আখেরী মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই লাখো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে তাবলীগ জামাতের এই জোড়ে।

ঢাকার অদূরে কেরানীগঞ্জের বামনশূরে কিংস্টার হাউজিং ময়দানে তাবলীগ জমাতের ৫দিনের জোড় গদ ১৩ অক্টেবর শুক্রবার থেকে শুরু হয়ে ১৭ অক্টেবর মঙ্গলবার সকাল ১০.৪৫ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। তাবলীগ জামাত মিডিয়া সমন্বয়কারী মোঃ সায়েম জানায়, বাংলাদেশ ২লক্ষের মতো ৩ চিল্লার সাথী আছেন,এই জোড়ে প্রায় লক্ষাধিক ৩ চিল্লার সাথী উপস্থিত হয়েছিলেন।

এছাড়া জুম্মার নামাজ ও দুআতে লক্ষ লক্ষ মুসল্লি শরীক হয়েছেন। ৫দিনের এই জোড়ে ১৯টি দেশে প্রায় এক হাজার বিদেশি মেহমান উপস্থিত হয়ন। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন বলে জানা যায়। জোড় থেকে দেশ ও বিদেশে তাবলীগ জামাতের দাওয়াতি কাজের জন্য ১৫৬০ টির মত চিল্লা ও তিন চিল্লার জামাত বের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *