মোটর সাইকেল দুর্ঘটনায় বিলাসপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রাসেদ চোকদার আহত

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহারে মোটর সাইকেল দুর্ঘটনায় বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদ চোকদার আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মাটর সাইকেলে বিলাসপুর থেকে জয়পাড়া যাওয়ার সময় বটিয়া এলাকায় রাস্তার পাশে থাকা বালিতে পিছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে পরে যায়। এসময় গুরুতর ঘটনায় আহত হয় রাসেদ চোকদার। পরে স্থানীয়রা তাকে একটি ক্লিনিকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ট্রমা সেন্টারে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় তার একটি পায়ের অংশ ফেটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *