দোহারের লটাখোলায় ডাকাতি,স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকার আব্দুল আজিজ (ম্যানেজার ) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল বাড়ির গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। আব্দুল আজিজ ও তার স্ত্রীকে অ¯্ররে মুখে জিম্মি করে হাত পা বেধে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা করেনি ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *