পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট দলের রজতজয়ন্তী উদযাপন

আলমগীর হোসেনঃ  সোমবার পদ্মা সরকারি কলেজ অডিটোরিয়ামে পদ্মা কলেজ রোভার স্কাউট দলের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফিরোজ মাহমুদ। তিনি পদ্মা কলেজ রোভার স্কাউট দলের এগিয়ে যাওয়ার পথে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, একজন রোভারের আচার আচরণ এবং ব্যবহার হবে সাধারণ শিক্ষার্থীদের থেকে ভিন্নতর এবং উত্তম। তিনি পদ্মা কলেজ রোভার স্কাউট দলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নান খান, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর ডিজিএম খোরশেদ আলম, পদ্মা কলেজ রোভার স্কাউট দলের সাধারণ সম্পাদক মোল্লা ইমদাদুল হক চান, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, মোতাহার হোসেন, এমারত হোসেন, সেলিম হোসেন, আলমগীর হোসেন, ইদ্রিস আলী, মাসুদ রানাসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং রোভার স্কাউট দলের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *