কেরানীগঞ্জে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে ধবংস

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধবংস করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা চত্বরে আজ সোমবার দুপুর ২টায় এসব কারেন্টট জাল জনসন্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধবংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।
কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জিনজিরা টিনপট্রি এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় পরিত্যাক্ত অবস্থায় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো উপজেলা চত্বরে জনসন্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধবংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *