কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মেহনাজ কেমিকেল এন্ড জর্দ্দা ফ্যাক্টরীর মালিক মো. নুর ইসলামকে দুইলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ আজ মঙ্গলবার দুপুরে ওই ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ফ্যাক্টরীর বৈধ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ওই মালিককে এই দুইলক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী শরীফ হোসাইন খান জানান, মেহনাজ কেমিকেল এন্ড জর্দ্দা ও খয়ের ফ্যাক্টরীর মালিক মো. নুর ইসলাম দীর্ঘদিন যাবত অবৈধভাবে তার ফ্যাক্টরীতে জর্দ্দা ও খয়ের সামগ্রী উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে ওই ফ্যাক্টরীটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ফ্যাক্টরীটিতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ ফ্যাক্টরীর মালিককে দুইলক্ষ টাকা জরিমানা করেন।
