মোহাম্মদ আককাস আলী : পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নিয়ামতপুরে বড় ধরনের মাদক বিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস এবং ২০০ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। মঙ্গলবার (২রা জুন) নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে এটি বড় ধরনের চোলাই মদের আস্তানার সন্ধান পায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরি সরঞ্জামসহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১। সুমন বাসকি(৩৫), পিতা- কালু বাসকি, সাং- লটকুড়ি, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে চোলাই মদ তেরি ও বিক্রয়ের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
