লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ বহুদলীয় গণতন্ত্রেও প্রবর্তক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় লতব্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ। লতব্দী ইউনিয়ন বিএনপির আহব্বায়ক হাজী নুর হোসেনর সভাপতিত্বে ও লতব্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ওসমান হারুণ ভুইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, লতব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক পিয়ার আলী মোল্লা, সিরাজদিখান শ্রমিক দল সাধারন সম্পাদক মোঃ বাদশা মিয়া,স্বেচ্ছাসেবক দল আহব্বায়ক সদস্য শাহাদাৎ হোসেন জয়সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহদি রাস্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ন র্ভমিকা পালন করেছেন। বহুদলীয় গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাস্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা আরও বলেন,বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরন করেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
