নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে সিংহড়া উচ্চ বিদ্যালয় ও সিংহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি )সকালে সিংহড়া খেলার মাঠে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় তিনি বলেন, খেলাধুলা শরীর মন সতেজ রাখে। যা তোমাকে বিভিন্ন কাজে উদ্যোমী হতে সাহায্য করে। কিন্তু শুধু খেলাধুলায় ভাল হলে চলবে না তার পাশাপাশি পড়াশোনায়ও ভাল করতে হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, স্পেন বার্সেলোনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর রঞ্জন দাস, খাদিজা পারভীন, আওয়ামীলীগ নেতা দেওয়ান আব্দুল আওয়াল, যাদুকর মো. জলিল, অভিভাবক প্রতিনিধি কাজী শামসুজ্জামান শহীদ, মো. রহিজ দেওয়ান রুহুল, মনোয়ার পাঠান, অরুন মজুমদার, প্রভাত দেওয়ান প্রমুখ।
