কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের এসএস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো.কামাল হোসেন: কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে এসএস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের মাঠে বিদায় ও দোয়া আয়োজন করা হয় । পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন , অ্যাডভোকেট রমজান আলী শিকদার, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, দোহার নবাবগঞ্জ কলেজেে সাবেক অধ্যাপক জলিলুদ্দিন কবিরাজ, বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সদস্য গিয়াসউদ্দিন, পিয়ার হোসেন, আতাউর রহমান ফনি মিয়া, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাহজাদা সাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম,ডা.এম এ রহমান, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী এবং অভিবাবক বৃন্দ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আবুল হোসাইন এবং অনুষ্ঠান পরিচালনায় করেন আব্দুস সুবহান স্যার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *