নবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে শেখ রানা ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বারুয়াখালী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৷ নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন অবৈধভাবে মাটি কাটার বিষয়ে আমাদের অভিযান চলমান। কেউ কৃষি জমির মাটি কাটলে তার বিরুদ্ধে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *