মো. কামাল হোসেন : দোহার পশ্চিম অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কার্তিকপুর উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়ে লেখাপড়া করে দোহার পশ্চিম অঞ্চলের বেশিরভাগ ছাত্র ছাত্রী।আর ছাত্র ছাত্রীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে শিক্ষকেরা। কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের বিদায়ী ৩ শিক্ষক হলেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু তরুনকান্তি শিকদার, আব্দুস সালাম এবং মো. জালাল উদ্দিন।এই ৩ শিক্ষক দীর্ঘদিন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার পর ২৭ জানুয়ারি ২০২০ এ চাকুরী থেকে অবসর গ্রহন করছেন। কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিদায় প্রসঙ্গে বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন ছাত্র আলি আহসান খোকন শিকদার বলেন, “বিদায়ী ৩ শিক্ষক বয়সের কারনে আমাদের বিদ্যালয় থেকে অবসর গ্রহন করছেন। তারা সকলেই ছাত্র ছাত্রীদেরকে সু-শিক্ষা দিয়েছেন। তারা সুস্থ থাখুক ভালো থাকুক।”
কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম বলেন, “এ অভিজ্ঞ শিক্ষকদের বিদায়ের ফলে বিদ্যালয়ের অপূরনীয় ক্ষতি হয়েছে। কার্তিকপুর উচ্চ বিদ্যালয় হারালো আরও ৩ মানুষ গড়ার কারিগর কে। তাদের মঙ্গল কামনা রইল অবিরত। “বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাহজাদা সাহ বলেন,” আমাদের এ ৩ জন শিক্ষক ছিলেন খুবই বিচক্ষণ। তারা ছাত্র ছাত্রীদের কে সন্তানের মতো পড়ালেখা শেখাতেন। তাদের জন্য রইল বালবাসা। “নবম শ্রেণির শিক্ষার্থী মো. রিপন জানান, “আমাদের অভিজ্ঞ ৩ শিক্ষকের বিদায়কে আমরা মেনে নিতে পারছি না। উনারা আমাদের কে সবসময় ভালো শিক্ষাই দিয়েছেন। আমাদের এ বিদায়ী শিক্ষকদের জন্য রইলো দুআ ও ভালোবাসা ” মানুষগড়ার এ কারিগড়রা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর হোক তাদের সারাটি জীবন এ প্রত্যশা বিদ্যালয়ের, শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের।
