তানজিম ইসলাম: নবাবগঞ্জ উপজেলায় বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাঝিরকান্দা সংলগ্ন চালনাই ইটভাটায় অবস্থিত বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হ্রদরোগ বিভাগের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ। এ সময় উপস্থিত ছিলেন বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষক ও স্বেচ্ছাসেবককর্মী মো. জামান, মো. মোয়াজ, মো.শাহ্ আলম, কবির, রাজীব, মুন্না সহ আরো অনেকে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক শিশু ও বিভিন্ন ইটভাটায় কর্মরত তাদের অভিবাবকদের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
