দোহারে অভিবাসন বিষয়ে লোক সঙ্গীত ও পথ নাটক অনুষ্ঠিত

তানজিম ইসলাম: দোহার উপজেলায় অভিবাসন বিষয়ে সচেতনতামূলক লোক সঙ্গীত ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের খাজার বাজার গণি শিকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ লোক সঙ্গীত ও পথ নাটক অনুষ্ঠিত হয়। ইউকে এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বেসরকারী এনজিও সংস্থা বাস্তব এর আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন বিলাসপুর ইউপি সদস্য আবুল কাশেম মেম্বার, বাস্তবের প্রজেক্ট কো-অডিনেটর আবু নঈম, প্রজেক্ট অফিসার মোছাম্মত মাকসুদা রহমান, সুলতানা ওহাব, ফিল্ড ফেসিলিটের উম্মে জাহান সুইটি, রাজীব রেমা, সিমা ঠাকুর, মেছবাহ, শাহানাজ পারভীন, প্রধান জনগোষ্ঠির প্রজেক্ট অফিসার আকাচ্চ আলী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *