মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে হরিসকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন ও বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ফিতা কেটে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাজ্জাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। আরও উপস্থিত ছিলেন যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়া রানী মন্ডল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর আলম, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান হিরন, রাধেশ্যাম বাড়ৈ, দীজেন বাউল যুবলীগ নেতা অনুপম দত্ত নিপু, মো. উজ্জ্বল হোসেন প্রমুখ।
