নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করেন নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
