নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলার রাজস্ব আয় বৃদ্ধি, পরিকল্পনা গ্রহণ, মাঠ পর্যায়ে বাস্তবায়ন, এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে মাসিক রাজস্ব সভা ঢাকার নবাবগঞ্জ উপজেলার কনফারেন্স রুমে প্রথম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পী, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দিন মনজু, দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরুজ মাহমুদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জাকী ও বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব আদায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
