মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে আত্মকর্ম সংস্থান/পরিবার ভিত্তিক কর্মসূচীর আওতায় ঋণের চেক বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ ঋণের চেক বিতরন করা হয়।
এ সময় ঋণ গ্রহীতাদের মাঝে চেক তুলে দেন-উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। এতে উপস্থিত ছিলেন-উপজেলা যুব উন্নয়ন অফিসার নাসরিন বেগম।
উল্লেখ্য, সহজ শর্তে চল্লিশ জন পুরুষ ও মহিলাদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ প্রদান করে উপজেলা যুব উন্নয়ন অফিস।
