নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্দ্ধনপাড়া প্রগতি সংঘের আয়োজনে মরহুম আতাহার মোল্লা স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বর্দ্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যমুনা দলকে ১-৩ গোলে হারিয়ে কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হয়। খেলার উদ্বোধক ছিলেন সমাজকর্মী মো. আব্দুস সালাম মোল্লা।
এসময় অতিথি ছিলেন বক্সনগর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বাবুল, সমাজকর্মী মো. মেজবাহ উদ্দিন মিন্টু, মো. মকবুল আলম লিন্টু, ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ফেরদৌস আহমেদ পলাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাগর আহমেদ লিঠু, অতিথি অভ্যর্থনায় ছিলেন আমিনুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দল অতিথিবৃন্দের কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন। বিজয়ী দলের অধিনায়ক সাগর ভূইঁয়া চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন।
