নবাবগঞ্জে মহিলা আওয়ামীলীগের কর্মী সভা

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার রোজ ভিউ রেস্টুরেন্টে উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত।

মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিপা কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা জামান দিপার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল কর্মীদের উদ্দেশ্য বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হলে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নারী সংগঠন কে কাজ করতে হবে এবং ঘরে থেকে বেরিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরী ও জয়কৃজ্ঞপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তার, প্রবীণ আওয়ামীলীগ নেত্রী মাধুরী বনিক, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রিনা রশিদ, থানা আওয়ামীলীগ সদস্য মনিকা ইসলাম, লিমা দেওয়ান, মলি গমেজ, সাথী রুবি রহমান সহ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রীবৃন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *