দোহারে সুতারপাড়া স্মৃতি সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া স্মৃতি সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রয়ারি) সন্ধ্যায় সুতারপাড়া মুনসুর খাঁন এর বাগানবাড়ি এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধূলার কোনো বিকল্প নেই। এসময় যুবকদের সকল ভালো কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আলমগীর হোসেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন আনোয়ার কমিশনার। বায়েজীদ হোসেন বাদল চোকদারের সভাপতিত্বে ও আবেদ শওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, আওয়ামী লীগ নেতা সুরুজ মোল্লা, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, আক্কাস আলী মাদবর, ইস্রাফিল মাদবর, আশ্রাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন।

সুতারপাড়া স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক কামাল মাহমুদ এর পরিচালনায় ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের তত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, সাগর খাঁন, রবিন মোল্লা, আসিফ খাঁন, রাসেল সওদাগর, ইমরান হোসেন, সাঈদ হোসেন, মো. সনেট, মারুফ হোসেন, আকাশ হোসেন, সানী চোকদার, নজরুল খান, শুভ মোল্লা, ইমন খান, সাগর ধর, আকাশ ধরসহ আরও অনেকে।

খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *