নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল্লাহ্ কায়সার রিপন বিশ্বাসের মা আনোয়ারা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বাদ আসর উপজেলার দোহার ঘাটা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানান তার ছেলে রিপন বিশ্বাস।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
