দোহারে সরকারি নির্দেশ অমান্য করায় ১০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে বৃহস্পতিবার সকাল থেকে  দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার থানার মোড়, দোহার বাজার, সুতারপাড়া হলের বাজার, মেঘুলা বাজার, নারিশা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং কয়েকটি বাজারে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন।
এ সময় সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ১০ টি মামলায় ১০ জনকে দুই হাজার তিনশত টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার দোহার থানা পুলিশ।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *