নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝখানে পড়ে ফুরু শেখ (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুরু শেখ উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে তারাশী বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এসময় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যান চালক ফুরু শেখ আহত হন।
আহত ফুরু শেখকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘজনা কবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
