দোহারে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ক প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজসহ উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *