নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার কাশিমপুরে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এর আয়োজন করা হয়।
মাহফিলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাগমারা বাজার মসজিদের পেশ ইমাম মো. আমিনুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত মাহফিলে সভাপতিত্ব করেন।
মাহফিলে অংশগ্রহণ করেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ড. সাফিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা, এজাজ আহমেদ পান্না, শাহিন খান, মো. আশরাফ, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, শ্রমিকলীগের আহ্বায়ক মো. রাশেদ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান প্রমুখ।
