দোহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের উদ্যোগে ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই শেখ হাসিনার সকল নির্দেশনা মেনে আগামীতে এ দেশ আরও সমৃদ্ধশালী হবে। এসময় তার দীর্ঘায়ু কামনা ও করোনা পরিস্থিতি মুক্তির জন্য দোয়া করা হয়। পরে উপজেলা মসজিদ এলাকায় বৃক্ষ রোপণ করেন উপজেলা চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা বেলাল হোসেন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নারিশা ইউনিয়ন চেয়ারম্যান সালাহউদ্দিন দরানি, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, সুতারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ বেপারী, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ হোসেন সুরুজ, পৌর কাউন্সিলর আলমাছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *