মো.কামাল হোসেন : ইসলামি শ্রমিক আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৮ শে সেপ্টেম্বর) রাত ৭টায় নারানপুর মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।ইসলামি শ্রমিক আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি আ. রহমান মাদবরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন ঢাকা জেলার সাবেক সহ-সভাপতি মো.কামাল হোসেন মাস্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসাইন শামিম। আরও উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন রানা , ইসলামি আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ তাওহিদুল ইসলাম , জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি টিপু সুলতান,ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মো . জামাল হোসেন প্রমুখ। সম্মেলন শেষে আ, রহমান মাদবর কে সভাপতি , মুক্তার হোসেন রানা কে সিনিয়র সহ সভাপতি ও ইকলাছ মৃধাকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিস্ট কমিটির নাম ঘোষণা করেন থানা সভাপতি মোশারফ হোসাইন শামিম।
