ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক. মা ইলিশ রক্ষায় ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে দোহার উপজেলা টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মোছা. লুৎফন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
অনুষ্ঠানে ইলিশের প্রজনন মৌসুম আগামী ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর এই ২২ দিন ইলিশ নিধন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ওসি (তদন্ত) মো. আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার মামুন ইয়াকুব, সহকারী মৎস্য অফিসার আব্দুল মান্নান খান, কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *