শামীম মাহমুদ সবুজ : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ে শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০। ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে। ভোট গ্রহণে সার্বিক সাহায্য করে বিদ্যালয়ের শিক্ষকগণ। নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, প্রত্যেক শিক্ষার্থী নিজেদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে।
