ধর্ষণ মামলায় দোহারে যুবক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : প্রেমের ফাঁদে ফেলে ঢাকার দোহারে যুবতী (১৯) ধর্ষণ মামলায় আলম মুন্সি (২২) নামে এক যুবক আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে দুই দিনের রিমান্ডে রয়েছে। আলম মুন্সি উপজেলার চর মোহাম্মদপুর গ্রামের মৃত আবুল মুন্সির ছেলে। বুধবার (২২ জানুয়ারি) ধর্ষিতার মা বাদী হয়ে দোহার থানায় এ মামলা রজু করেন। ঐদিনই পুলিশ তাকে গ্রেফতার করেন। জানা যায়, গত বছর ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চর মোহাম্মদপুর মুন্সি বাড়ির টিন-কাঠের ক্লাব ঘরে নিয়ে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে আলম। পরে যুবতী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। বর্তমানে ঐ যুবতী ৫ মাসের অন্তঃসত্ত্বা। দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন মামলার তথ্য ও সূত্র নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *